1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফুলবাড়ী সরকারি কলেজ চত্বরে শিক্ষার্থীদের মানববন্ধন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

ফুলবাড়ী সরকারি কলেজ চত্বরে শিক্ষার্থীদের মানববন্ধন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ চত্বরে অধ্যক্ষ ও উপধ্যক্ষের অপসরনের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্টিত। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় ফুলবাড়ী সরকারি কলেজ চত্বরে অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন ও উপধ্যক্ষ মোঃ আহসান হাবীব এর অপসারনের দাবীতে সাধারণ শিক্ষার্থীদের ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ তৌহিদুজ্জমান রাসেল, সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম রাজু, প্রচার সম্পাদক মোঃ তানভির আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আসাদ সহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনের মোঃ তৌহিদুজ্জমান রাসেল বলেন, ফুলবাড়ী সরকারি কলেজ অব্যবস্থাপনার মধ্যদিয়ে পরিচালনা করা হচ্ছে। এখানে কোন পানি সাপ্লই ব্যবস্থা নেই, কোন বিনেদোন মূলক স্থান নেই, ভালো কোন বসার জায়গা নেই, ছাত্রবাসে ভালো থাকার ব্যবস্থা নেই, লাইট গুলোর নিভু নিভু অবস্থা, ওয়াশরুম গুলোতে যাওয়ার কোন উপাই নেই, কলেজ ক্যাম্পাসের চারপাশে ফেন্সিডিল সহ অন্যন্যা মাদকের ছড়াছড়ি দেখার কেউ নেই। অধ্যক্ষ ও উপধ্যক্ষ শুধু বিল ভাউচার করা নিয়েই ব্যস্ত থাকে। কলেজের লেখা পাড়া সঠিক ভাবে হচ্ছে সে দিকে কোন নজর নেই। ছোট ছোট প্রোগ্রাম গুলেও খরচের চেয়ে দ্বিগুন তিনগুন বিল ভাইচার করেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে কলেজের পরিবেশ একেবারে নষ্ট করে ফেলেছে অধ্যক্ষ ও উপধ্যক্ষ। এ বিষয়ে উপধ্যক্ষ আহসাব হাবীব অফিসিয়ালি কোন কথা বলতে নারাজ। অন্যদিকে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারাও তাদের অপসরণ চান। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট