1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির উদ্বোধন উপলক্ষে অধিবাস অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির উদ্বোধন উপলক্ষে অধিবাস অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির উদ্বোধন উপলক্ষে অধিবাস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে মন্দির থেকে বের হয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির পুনর্নির্মিত হলো। এ উপলক্ষে আজ মন্দিরে যজ্ঞ-সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার উদ্বোধন। পূজো শুরুর আগে মন্দিরে নদীর জল ঢালবেন ভক্তরা। এসময় প্রায় তিন থেকে চারশত ভক্ত পদযাত্রা করে শীতলক্ষ্যা নদী থেকে জল নিয়ে আসেন।
এবিষয়ে সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য বলেন, এই মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মন্দির। যার নামে এই নারায়ণগঞ্জের নামকরণ করা হয়েছিল। এটা ভগ্ন অবস্থায় মেরামত করে নতুনভাবে আত্মপ্রকাশ করা হয়েছে।
আজ অধিবাস এবং আগামীকাল বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে উদ্বোধন করা হবে। শাস্ত্রীয়মতে এই মন্দিরে বিভিন্ন ধরনের পূজা অনুষ্ঠিত হবে। আগামীকাল ঢাকার রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ উপস্থিত থাকবেন। এছাড়াও নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ একোনাথানন্দজী মহারাজসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট