1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের মৃত ও পঙ্গু শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের মৃত ও পঙ্গু শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-২৪৫) মৃত/পঙ্গু শ্রমিকের পরিবারবর্গ ও সদস্যদের মেয়ের বিবাহের জন্য ইউনিয়নের নিজস্ব তহবিল হতে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি-২০২৪) দুপুরে শহরের পিডিবি মোড়স্থ ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে এই অনুদানের চেক তুলে দেন জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী সাদা।
অনুষ্ঠানে কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি মোঃ শামসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ শিবলু জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব কুন্ডুসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বমোট ২১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে মৃত ও পঙ্গু শ্রসিকদের প্রত্যেককে ৫৫ হাজার টাকা করে মোট ১১ লাখ টাকা ও মেয়ের বিবাহের জন্য প্রত্যেককে ২১ হাজার টাকা করে মেট ১০ লাখ ৫০ হাজার টাকার অনুদানের প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল হতে ৬৫০ জন শ্রমিককে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট