1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা যুবদলের আয়োজনে কোকোর শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ফতুল্লা যুবদলের আয়োজনে কোকোর শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর নবম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্টপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র তিনি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাদ আছর ফতুল্লা থানা যুব দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও পরকালে তার জান্নাতবাসী হওয়ার কামনা করা হয়। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নির্দেশনায় দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু।

এসময় উপস্থিত ছিলেন ফতুলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মিঠু খান, ফতুলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রাজু, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল মিয়া রাজা, তিন নম্বর যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপন, ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নূরে আলম মিঠু, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রতন, ৪ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, ইউনিয়ন যুবদল নেতা ডেনি, ৭ নং ওয়ার্ড যুব দলের নেতা আরমান, যুবদল নেতা সাগর, আর অন্যান্য উপস্থিত ছিলেন স্বপন,মামুন সৈকত সাজু আলামিন, বাবুসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট