
বন্দর প্রতিনিধি: বন্দরে পারিবারিক কলহের জের ধরে ২ সন্তানের জননী রুপালী (৩৫)কে দুই দফা বেদম ভাবে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। রোববার (২১ জানুয়ারী) ভূক্তভোগী গৃহবধূ পিতা অমর দাস বাদী হয়ে পাষান্ড জামাতা শুভাস চৌধুরী ও তার বড় বোন নীলা চৌধুরীকে আসামী করে বন্দর থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। নির্যাতিত গৃহবধূ রুপালী সুদূর কুমিল্লা জেলার তিতাস থানার গোপালপুর এলাকার অমর দাসের মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাত ১১ টায় ও গত শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল ৭টায় বন্দর বাবুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে, গত ১০ বছর পূর্বে কুমিল্লা জেলার তিতাস থানার গোপালপুর এলাকার অমর দাসের মেয়ে রুপালী সাথে বন্দর বাবুপাড়া এলাকার রাম কৃষ্ন চৌধুরী ছেলে সুভাষ চৌধুরী হিন্দু ধর্ম রীতিনীতি মেনে সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের তাদের সংসারে ২টি পুত্র সন্তানের জন্ম হয়। বিয়ের ৫ বছর পর থেকে বদমেজাজী স্বামী সুভাষ দাস কারনে বা অকারনে রুপালীকে নানা ভাবে নির্যাতন করে আসছে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে ও গত শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে বদমেজাজী স্বামী ও তার বড় বোন নীলা চৌধুরী ক্ষিপ্ত হয়ে উল্লেখিত গৃহবধূকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে।