1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গৃহবধূ নির্যাতনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া-স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় অবৈধ ভাবে ডিজেল বিক্রি, জরিমানা ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত পরিচ্ছন্ন নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে বিজয়ীরা পেলেন পুরস্কার হকারদের পুনর্বাসনের দাবিতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ রাজধানীর অলিগলিতে পথশিশুদের ভয়ংকর নেশা ‘ড্যান্ডি’ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের দোকানে অভিযান, জরিমানা আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার

বন্দরে গৃহবধূ নির্যাতনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে পারিবারিক কলহের জের ধরে ২ সন্তানের জননী রুপালী (৩৫)কে দুই দফা বেদম ভাবে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। রোববার (২১ জানুয়ারী) ভূক্তভোগী গৃহবধূ পিতা অমর দাস বাদী হয়ে পাষান্ড জামাতা শুভাস চৌধুরী ও তার বড় বোন নীলা চৌধুরীকে আসামী করে বন্দর থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। নির্যাতিত গৃহবধূ রুপালী সুদূর কুমিল্লা জেলার তিতাস থানার গোপালপুর এলাকার অমর দাসের মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাত ১১ টায় ও গত শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল ৭টায় বন্দর বাবুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে, গত ১০ বছর পূর্বে কুমিল্লা জেলার তিতাস থানার গোপালপুর এলাকার অমর দাসের মেয়ে রুপালী সাথে বন্দর বাবুপাড়া এলাকার রাম কৃষ্ন চৌধুরী ছেলে সুভাষ চৌধুরী হিন্দু ধর্ম রীতিনীতি মেনে সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের তাদের সংসারে ২টি পুত্র সন্তানের জন্ম হয়। বিয়ের ৫ বছর পর থেকে বদমেজাজী স্বামী সুভাষ দাস কারনে বা অকারনে রুপালীকে নানা ভাবে নির্যাতন করে আসছে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে ও গত শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে বদমেজাজী স্বামী ও তার বড় বোন নীলা চৌধুরী ক্ষিপ্ত হয়ে উল্লেখিত গৃহবধূকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট