1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশের স্বার্থে প্রধানমন্ত্রী কখনো মাথানত করেননি: শাহ নিজাম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

দেশের স্বার্থে প্রধানমন্ত্রী কখনো মাথানত করেননি: শাহ নিজাম-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেন, আমাদের প্রধানমন্ত্রীর বাবা সহ গোটা পরিবারকে এদেশের মানুষই এক রাতে হত্যা করেছে। তারপরও তিনি এ দেশের মানুষকে ঘৃনা করেনি। তিনি এদেশের মানুষকে ভালবেসে দেশের উন্নতির জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী দেশের স্বার্থে কখনো কারো কাছে মাথা নত করেন নি। উনি আপনাদেরকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও গৃহহীনদের বাড়ী তৈরি করে দিচ্ছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে ফতুল্লা সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষে ফতুল্লা থানা যুবলীগ কম্বল বিতরণে সভাপতির বক্তব্য এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, দেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। আপনারা প্রকৃত ইতিহাস না জানলে আপনারা আপানাদের সন্তানদের সঠিক ইতিহাস বলতে পারবেন না। একটি কম্বল বা একটি শাড়ির জন্য এ দেশ স্বাধীন হয়নি। আজকের এই স্বাধীনতার ৫২ বছর পর এসে একটা লুঙ্গি-কাপড়ের জন্য অপেক্ষা করা সত্যিকারর্থেই আমাদের জন্য লজ্জাকর। স্বাধীনতার পরও আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে। আমাদের স্বাধীনতা এনে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি দেশের স্বার্থে কারো সাথে আপোষ করেনি। তার কন্যাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থে কারো কাছে মাথা নত বা আপোষ করেনি। কিছুদিন পূর্বে ভোট গিয়েছে। ভোট আপনাদের অধিকার। আপনি ভোট দিলে জনপ্রতিনিধির নিকট জবাবদিহি চাইতে পারবেন। আপনারা কাজ করে অর্থ উপার্জন করেন সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য। এই সরকার প্রতি বছর প্রায় চার কোটি ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ করে।
সভায় ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি জিল্লুর রহমান লিটন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, জেলা শ্রমিকলীগ নেতা শফিউদ্দিন বাচ্চু, যুবলীগ নেতা মশিউর রহমান তরুন,যুবলীগ নেতা রিপন খন্দকার,সিদ্দিকুর রহমান, নাজমুল,আক্তার খন্দকার,এনায়েত নগর ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রার্থী সোহেল মাতবর, রুস্তম খন্দকার,ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জুয়েল প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট