1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর প্রেসক্লাবের উদ্যাগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দর প্রেসক্লাবের উদ্যাগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৭৮১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দর প্রেসক্লাব বনাম শুভ সকাল একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারী) সকাল ৯টায় বন্দরের ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পৌর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শুভ সকাল একাদশ ৫৭ রানের ব্যবধানে বন্দর প্রেসক্লাব একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। ম্যাচের শুভ সকাল একাদশের রান সংখ্যা ১৫৩ বিপরীতে বন্দর প্রেসক্লাব একাদশ করে ৯৬ রান। ইফতেখারুল ইসলাম ইতু খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন। খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাসুদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সালেহ আকন খেলার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ঢাকা প্রতিদিনের মফস্বল সম্পাদক রিয়াজুল রেজা, বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জি এম মাসুদ, উপদেষ্টা আতাউর রহমান, কবির হোসেন , বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেবুব হোসেন,সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,সহ- সাধারণ সম্পাদক জি.এম. সুমন, সাংবাদিক মাহফুজ জাহিদ, শুভ সকালের সভাপতি আব্দুল কুদ্দুস, ২২ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা কাজী শহীদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট