1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আবু নাসিরের কবিতা-খেয়াপার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

আবু নাসিরের কবিতা-খেয়াপার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

খেয়াপার
–আবু নাসির

ছোট মন ছোট আশা
ছোট ছোট ভালোবাসা
জীবনকে করে মধুময়
লোভ মোহ ত্যাগ করে
চলে সরল পথ ধরে
জীবন সুন্দর হয় প্রেমের ছোঁয়ায়।
সরল পথ ছেড়ে
বিপথে যারা ঘোরে
বেলা শেষে তাদের হয় সর্বনাশ
লোভ মোহ জীবন নয়
জীবন ভরে কালিমায়
স্বেচ্ছায় যায় না ধরা সুনীল আকাশ।
অন্যায় পথে আয় করে
সুখের জীবন ক্রয় করে
পরিশেষে সুখ কাল হয়
ন্যায়ের পথে চলে
যা অর্জন মেলে
সে অর্জন কভু হয় না লয়।
যাদের জীবন সহজ যতো
এ ভবে সুখী তারা ততো
সহজ জীবন ছেড়ে যে যায় বাঁকা পথে
পায় না তারা সুখের দেখা
দিন শেষ হতে হয় একা
বিপদে পড়ে তারা খেয়া পার হতে।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট