1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জের মানুষ ভূমিদস্যু সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি শাহজাহান ভূঁইয়া-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

রূপগঞ্জের মানুষ ভূমিদস্যু সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি শাহজাহান ভূঁইয়া-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জনগণের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রূপগঞ্জ উপজেলা পরিষদের বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া বলেছেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যে প্রার্থী নির্বাচিত হবে আমরা তাকেই স্বাগত জানিয়ে সংসদে আমন্ত্রণ জানাই। তাই এবারের নির্বাচনে রূপগঞ্জবাসির জন্য একটি বড় সূযোগ। কারণ আমার প্রতিপক্ষ প্রার্থী গোলাম দস্তগীর গাজী এবং তার ছেলে মিলে রূপগঞ্জের সিংহভাগ কৃষি জমি অধিগ্রহণ বা জোরপূর্বক দখল করে অনেক নিরীহ মানুষকে পথে বসিয়েছেন। বাপ ছেলের সন্ত্রাসী বাহিনী দিয়ে রূপগঞ্জের মাটিকে তারা সন্ত্রাসী জনপদে রূপান্তর করেছে। তাদের কর্মকান্ডে আজ রূপগঞ্জের মানুষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি। বুধবার ৩ জানুয়ারি বিকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ব্রাহ্মণখালী শিমুলিয়া এলাকায় নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান ভূঁইয়া আরও বলেন, গত ১৫ বছরে রূপগঞ্জের মানুষের মাঝে শুধু আতঙ্ক ছাড়া আর কিছু দিতে পারেনি গাজী সাহেব। আমি জানি রূপগঞ্জের মানুষ তাদের কর্মকান্ডে এখন অতিষ্ঠ। তাই আগামী ৭ তারিখ সারাদেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমি আশা করি আপনারা ৭ তারিখের নির্বাচনে ভূমিদস্যু, সন্ত্রাসীদের প্রতিরোধে আমাকে কেটলি মার্কায় ভোট দিবেন।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ব্যারিস্টার খাঁন মোঃ শামীম আজিজ এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার, ভাইস চেয়ারম্যান ভিপি সোহেল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোশাররফ হোসেনসহ রূপগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রবীণ মুক্তিযোদ্ধাবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট