1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সংসদ নির্বাচন উপলক্ষে নাসিক ৯নং ওয়ার্ডে শামীম ওসমানের উঠান বৈঠক অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

সংসদ নির্বাচন উপলক্ষে নাসিক ৯নং ওয়ার্ডে শামীম ওসমানের উঠান বৈঠক অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাসিক ৯নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ-৪ আসনের জনপ্রিয় সাংসদ একেএম শামীম ওসমানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর ) সন্ধ্যায় পূর্ব জালকুড়ি মাদবর বাজার সংলগ্নে পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির আয়োজন এবং নাসিক ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ইস্রাফিল প্রধানের সার্বিক পরিচালনায় উঠান বৈঠক এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান।
উঠান বৈঠকে শামীম ওসমান বলেন, আমরা কষ্ট করি যেন আমাদের বাচ্চারা ভাল থাকে। এ সমাজের সমস্যা একটা পুরুষ রাতের দশটার সময় বাইরে গেলে বাবা মা কিছু বলে না। কিন্তু একটা মেয়ে বের হতে চাইলে বাবা মা না করে। কেন, রাস্তায় কী নরপশু থাকে। আমরা তো ছোটবেলায় এটা দেখিনি। সেসময় কোন সমস্যা ছিল না। এখন কেন এ সমস্যা। এর মূল কারণ মাদক, সন্ত্রাস। এবার আমি চিন্তা করেছি মৃত্যুর আগে আল্লাহকে খুশি করে মরতে চাই। আমরা নির্বাচনের পরে মাদক সন্ত্রাস ও ইভটিজিং বন্ধ করতে জনগণকে সাথে নিয়ে আমরা মানুষকে সচেতন করবো। পাশাপাশি যেসকল ছেলে মেয়েদের টাকার জন্য লেখাপড়া বন্ধ হয়ে যায় তাদের জন্য ব্যাবস্থা নেব। পাশাপাশি মেডিকেল ক্যাম্প করবো। তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে আপনাদের কাছে আহ্বান। আগামী চার তারিখ জাতির পিতার কন্যা নারায়ণগঞ্জে আসবে। সেদিন লক্ষ লোকের সমাবেশ হবে। আমরা সমাবেশটা সেভাবে করতে পারলে আগামী এক বছরে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে কোন সমস্যা আর থাকবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু সহ আরো উপস্থিত ছিলেন, বদিউজ্জামাল বদু, সিরাজ উদ্দিন, মোবারক, শাহাবুদ্দিন, দেলু, সালাউদ্দিন, রাজু আহমেদ, আশা, শাকিল ও কালাম সহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট