1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ছাত্রীকে গণধর্ষণের প্রধান আসামী জাহিদ র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান

আড়াইহাজারে ছাত্রীকে গণধর্ষণের প্রধান আসামী জাহিদ র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মামলা নং-১০, তাং-০৮/০৯/২০২১ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) ৯(৩)/৩০ এর এজাহারনামীয় প্রধান আসামী। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ভিকটিম ৭ম শ্রেণীতে পড়াশোনা করেন। এজাহারনামীয় আসামী জাহিদ ও বিল্লাল স্কুলে যাওয়া আসার পথে ভিকটিমকে প্রায় সময় উত্ত্যক্ত করা’সহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি ছিলেন না। তাই বিল্লাল ভিকটিমের প্রতিবেশি জায়েদা আক্তার সাদিয়া এর সাথে সুসম্পর্ক গড়ে তোলে। জায়েদা আক্তার সাদিয়ার সাথে সুসম্পর্কের মাধ্যমে আসামী জাহিদ ও বিল্লাল গত ৩০/০৮/২০২১ ইং তারিখ বেড়ানো কথা বলে ভিকটিমকে নিয়ে আড়াইহাজার থানাধীন সিংরাটি হইতে পাঁচগাঁও যাওয়ার কাঁচা রাস্তায় সোনাখালী ব্রীজ সংলগ্ন কাঁচা রাস্তায় নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার সহযোগী অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমকে মামলা মোকদ্দমা না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিম এর পিতা বাদী হয়ে বর্ণিত মামলাটি দায়ের করেন। মামলা রুজুর পরপরই আসামীরা আত্মগোপনে ছিল। এই মামলা রুজু হওয়ার পর হতে পলাতক আসামী জাহিদ (২০)’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, নারায়ণগঞ্জ, সদর কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গণধর্ষণ মামলার পলাতক আসামী জাহিদ (২০), পিতা-বাচ্চু মিয়া, সাং-সিংরাটি, এ/পি-সুলতানসাদী (মোস্তফা এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ২৬/১২/২০২৩ ইং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে আসামী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট