নিজস্ব প্রতিনিধিঃ র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মামলা নং-১০, তাং-০৮/০৯/২০২১ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) ৯(৩)/৩০ এর এজাহারনামীয় প্রধান আসামী। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ভিকটিম ৭ম শ্রেণীতে পড়াশোনা করেন। এজাহারনামীয় আসামী জাহিদ ও বিল্লাল স্কুলে যাওয়া আসার পথে ভিকটিমকে প্রায় সময় উত্ত্যক্ত করা’সহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি ছিলেন না। তাই বিল্লাল ভিকটিমের প্রতিবেশি জায়েদা আক্তার সাদিয়া এর সাথে সুসম্পর্ক গড়ে তোলে। জায়েদা আক্তার সাদিয়ার সাথে সুসম্পর্কের মাধ্যমে আসামী জাহিদ ও বিল্লাল গত ৩০/০৮/২০২১ ইং তারিখ বেড়ানো কথা বলে ভিকটিমকে নিয়ে আড়াইহাজার থানাধীন সিংরাটি হইতে পাঁচগাঁও যাওয়ার কাঁচা রাস্তায় সোনাখালী ব্রীজ সংলগ্ন কাঁচা রাস্তায় নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার সহযোগী অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমকে মামলা মোকদ্দমা না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিম এর পিতা বাদী হয়ে বর্ণিত মামলাটি দায়ের করেন। মামলা রুজুর পরপরই আসামীরা আত্মগোপনে ছিল। এই মামলা রুজু হওয়ার পর হতে পলাতক আসামী জাহিদ (২০)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ, সদর কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গণধর্ষণ মামলার পলাতক আসামী জাহিদ (২০), পিতা-বাচ্চু মিয়া, সাং-সিংরাটি, এ/পি-সুলতানসাদী (মোস্তফা এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ২৬/১২/২০২৩ ইং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে আসামী'কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত