1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নগরীর বাপ্পী চত্বরে সেলিম ওসমানের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

নগরীর বাপ্পী চত্বরে সেলিম ওসমানের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী সেলিম ওসমানের নির্বাচন উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বাপ্পী চত্বরে এ নির্বাচনী মত বিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পাট আড়ৎদার সমিতির সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ লাভলুর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সেলিম ওসমান।
এসময় তিনি বলেন, আমাদের নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি। যদি আমরা মিলেমিশে কাজ করি তাহলে আগামী ৫ বছরে নারায়ণগঞ্জ জ্বল জ্বল করবে। মেয়র আর আমার মাঝে কোন দ্বন্ধ বা বিভেদ নেই। নীট রপ্তানি করে সারা পৃথিবীতে আমরা প্রথম স্থানে রয়েছি। প্রায় দুই কোটি লোকের কর্মসংস্থান এখানে। সকলে বলে আমি নাকি ৮০ ভাগ কাজ করেছি কিন্তু আমি মনে করি আমি মাত্র ২০ ভাগ কাজ করেছি। যেই গ্যাস ১০০ বছর থাকার কথা ছিলো সেটা মাত্র ৫০ বছরেই শেষ হয়ে গিয়েছে। কারন একটা ম্যাচের কাঠি বাঁচানোর জন্যেও মানুষ সারাদিন চুলা জ্বালিয়ে রাখতো। সেই অপচয়ের কারনেই আজকে গ্যাসের এমন অবস্থা। করোনাকালীন সময়ে আমি যতটুকু সম্ভব কাজ করা দরকার করেছি। স্কুল করেছি অনেক, ভাতার ব্যবস্থা হয়েছে। আমি চাই আল্লাহকে খুশি করতে। আমি যেটা বলি সেটা করি আর যেটা না বলি সেটা করি না। আমি মেয়রকে সাথে নিয়ে কাজ করেছি। আমাকে ভোট দিতে হবে এমন কোন কথা নেই কিন্তু ৭ তারিখ আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিবেন।
মত বিনিময় সভায় নাসিক ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মুন্নার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা জাপার সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজীম উদ্দিন প্রধান, সাবেক পিপি এড. ওয়াজেদ আলী খোকন, হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, যুবলীগ নেতা তান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট