1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শেখ হাসিনা যাই বলবেন আমি এই দুনিয়ায় তাই করবো সেলিম ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

শেখ হাসিনা যাই বলবেন আমি এই দুনিয়ায় তাই করবো সেলিম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ও প্রার্থী একেএম সেলিম ওসমান বলেছেন, এবার আমি নির্বাচন করতে চাইনি। নৌকার জন্য কাজ করতে চেয়েছি। কারণ নারায়ণগঞ্জে নৌকা প্রয়োজন। আমার আপা বলেছে লাঙ্গল নিয়ে নির্বাচন করতে। জননেত্রী শেখ হাসিনা যাই বলবেন আমি এই দুনিয়ায় তাই করবো। আমি আজ পর্যন্ত যত মিটিং করেছি প্রায় পৌনে িদুই লক্ষ ভোটার আমার বক্তব্য শুনেছেন। এই এলাকার মানুষ আমাকে ভালবাসে। সে ভালবাসায়ই আমি জীবিত আছি।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি মানুষকে ভালবাসতে চেয়েছি। তার প্রমাণ আজকের এই জনসভা। আমি মানুষের ভালবাসা হয়ত পেয়েছি। আমার বেঁচে থাকার কথা ছিল না। নারায়ণগঞ্জের কোন মসজিদ বাকি ছিল না যেখানে আমার জন্য দোয়া হয়নি।
তিনি বলেন, এ নির্বাচন আমার না। আপনারা একাত্তর দেখেননি, যুদ্ধ দেখেননি। ২১ বছর স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দেয়ার চেষ্টা হয়েছে। বঙ্গবন্ধুকে সাড়ে তিন বছরের মাথায় হত্যা করা হয়েছে। আমরা কিছু করতে পারিনি। আপনাদের এলাকার সাবেক সাংসদ আমার বড় ভাই নাসিম ওসমান বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে চলে গিয়েছিলেন। তার মৃত্যুর পর সংসদে শোক প্রস্তাবে প্রধানমন্ত্রীর চোখে জল এসে গিয়েছিল। তার জন্যেই আপনাদের বাড়ির পাশে আজ নাসিম ওসমান সেতু হয়েছে।
গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলীর সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল,
আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট