1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শামীম ওসমানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শামীম ওসমানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফতুল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মোঃ নাজমুল হাসান সবুজ মেম্বার এর উদ্যোগে নারায়ণগঞ্জ -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সাংসদ এ কে এম শামীম ওসমান এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩শে ডিসেম্বর) রাতে পূর্ব ওয়াপদারপুল সড়ক সংলগ্ন এলাকায় এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনের পর আপনাদের সহোযোগিতা নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও ইভটিজিং বন্ধ করতে চাই। আমি আল্লাহ কে খুশি করতে এ কাজটি করতে চাই। আপনাদের সহোযোগিতা ছাড়া সম্ভব নয়, তাই আমি প্রতিটি ওয়ার্ডে একহাজার সদস্য সংগ্রহ করে কমিটি গঠন করবো ইনশাআল্লাহ। ফতুল্লা থানা এলাকায় অনেক রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন করেছি। বাকী কাজগুলো আমাদের চলমান আছে।
এসময় উঠান বৈঠক আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল সহ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট