1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমরা শুধু অভিযোগ করে আসছি কোন প্রতিকার হচ্ছে না তৈমুর-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

আমরা শুধু অভিযোগ করে আসছি কোন প্রতিকার হচ্ছে না তৈমুর-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, নির্বাচনী পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা বিরোধী প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করছি তাদের উপর হামলা বেশি হচ্ছে। আমাদের নিরাপত্তা হুমকির মুখে। আমরা শুধু অভিযোগ করে আসছি সে অনুযায়ী প্রতিকার হচ্ছে না।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিভিন্ন এলাকায় প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তৈমূর বলেন, শুক্রবার মুড়াপাড়া বাজারে আমার যে পোস্টার ছিলো সেগুলো ছিড়ে নৌকার পোস্টার টানানো হয়েছে। বারবার প্রতিকার চাচ্ছি কিন্তু আশানুরূপ প্রতিকার পাচ্ছি না। চনপাড়া বস্তিতে আমার তিনটা ছেলে মারধরের শিকার হয়েছে। আমি এসপিকে জানানোর পর ফোর্স পাঠিয়েছেন। এভাবে যদি বারবার অভিযোগ করতে হয় তাহলে নির্বাচন করবো কিভাবে?
তিনি আরও বলেন, চনপাড়ার ঘটনায় এসপি যে ভূমিকা রেখেছে আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু সার্বিকভাবে যদি নিরাপত্তা না পাই তাহলে নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে। প্রধানমন্ত্রী যেভাবে কথা দিয়েছেন নির্বাচন সুষ্ঠু হবে, সেটার লক্ষণ দেখছি না। দিন যতই যাচ্ছে নৌকা লোক ততই অগ্নিমূর্তি ধারণ করছে।
তৈমূর বলেন, আমি বারবার বলছি এদেশে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে দেশটাই আন্তর্জাতিকভাবে সংকটের মধ্যে পড়বে। একটা সরকারের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হবে। সে অবস্থায় যারা নৌকা মার্কার লোক তারা এ অবস্থার সৃষ্টি করে তবে তারা প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট