1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় রিয়াদ মোহাম্মদ চৌধূরীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ফতুল্লায় রিয়াদ মোহাম্মদ চৌধূরীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ সরকারের পতন ও ডামী নির্বাচন বর্জনের দাবীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরন করেছে ফতুল্লা থানা বিএনপি ও অংঙ্গ- সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা বাজার থেকে লিফলেট বিতরণ শুরু করে লঞ্চঘাট হয়ে রেলস্টেশন বটতলায় গিয়ে শেষ হয়।
গণসংযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, এ সরকার জনগনের সাথে প্রতিনিয়ত প্রতারনা করছে।তারা মুখে বলে এক করে আরেক। এই সরকারকে মানুষ আর বিশ্বাস করেনা। আইন-শৃংখলা বাহিনীকে ব্যবহার করে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করিয়ে জনগনকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছেন। কিন্ত এ ভাবে বেশী দিন টিকে থাকা যায়না। তাদের পতন যখন হবে তা হবে অতিমাত্রায় ভয়াবহ। সেই দিন আর বেশী দূরে নয়। অতি শীঘ্রই জনগনকে সাথে নিয়ে সরকারের পতন ঘটিয়ে বিজয় ছিনিয়ে আসবে বিএনপির নেতা-কর্মীরা। সময় থাকতে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। আর পদত্যাগ করতে বাধ্য করা হলে অনেক প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। তিনি নেতা,কর্মী ও সমর্থকদের মুক্তি দাবীর পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মোঃ মামুন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন,এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী,ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা তাতী দলের আহবায়ক সিদ্দিকুর রহমান উজ্জ্বল,ফতুল্লা থানা জাসাসের সভাপতি আনোয়ার হোসেন সজিব,ফতুল্লা থানা বিএনপির সহপ্রচার সম্পাদক মিলন ঢালী,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন,মামুন হাসান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাইজুল ইসলাম আল আমিন,ফতুল্লা থানা বিএনপি নেতা মিজান,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুপম, আল আমিন,ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুণ,৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক মামুন, ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রাসেল,ফতুলা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি, রুবেল চৌধুরী, সুমন,সি:যুগ্ম সম্পাদক মাকসুদ মাসুম, সাংগঠনিক সম্পাদক শাহীন,যুগ্ম সম্পাদক সৈকত রাজ,রিপন,মামুন,ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ সাজ,যুবদল নেতা ফেরদৌস পারভেজ ড্যানি,আরিফ,জীবন,রাহাত প্রধান,কাওসার,সাদ্দান,পলাশ,রনি, সেচ্ছাসেবক দল নেতা নাইম,সেলিম, শামিম,হযরত,সোহাগ,রিপন,ফতুল্লা থানা ছাত্রদল নেতা মেহেদি, আসিফ,সানি, হানিফ সহ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট