1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‌্যাব-১১ নাঃ ঞ্জের অভিযানে সোনারগাঁ থেকে সবজির আড়ালে ৪০ কেজি গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

র‌্যাব-১১ নাঃ ঞ্জের অভিযানে সোনারগাঁ থেকে সবজির আড়ালে ৪০ কেজি গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রæততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ সকাল ০৮.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। মোঃ হাসান মোল্লা (২৫), পিতা- মোঃ আশ্রাব মোল্লা, সাং- ভরপাশা (মোল্লা বাড়ি), থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল এবং ২। মোঃ মিলন মোল্লা (৩২), পিতা- মোঃ জালাল মোল্লা, সাং- বর্ণী, ইউপি- বর্ণী, থানা- টুংগীপাড়া, জেলা- গোপালগঞ্জ ।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান মোল্লা (২৫) এবং মোঃ মিলন মোল্লা (৩২) পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত মোঃ হাসান মোল্লা (২৫) এবং মোঃ মিলন মোল্লা (৩২) কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে সবজি পরিবহনের আড়ালে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট