1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন জাপা‘র প্রার্থী খোকা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

শামীম ওসমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন জাপা‘র প্রার্থী খোকা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী, দলের যুগ্ম মহাসচিব ছালাউদ্দিন খোকা। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন জমা দেন তিনি।
লিখিত আবেদনে ছালাউদ্দিন খোকা উল্লেখ করেন, ‘বর্তমানে আমি পারিবারিক ও ব্যক্তিগত কারণে নির্বাচন করতে প্রস্তুত নই। বিধায় আমার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানাচ্ছি।’
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য শামীম ওসমান। এ ছাড়া প্রার্থী হিসেবে আছেন তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী হোসেন, জাকের পার্টির জেলা সভাপতি মো. মুরাদ হোসেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য ও জেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ইসলামী ঐক্যজোটের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ রনি, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী ও বাংলাদেশ জন দলের মহাসচিব মো. সেলিম আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলার জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ হোসেন, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান শহীদ উন-নবী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট