1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রথম বারের মতো পুত্রকে নিয়ে শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অয়ন ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

প্রথম বারের মতো পুত্রকে নিয়ে শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অয়ন ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অপর্ণ করেন এ.কে.এম অয়ন ওসমান ও তার পুত্র আরজিয়ান ওসমান। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে এই প্রথম ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জ চাষাঢ়া বিজয় স্তম্ভে বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সুযোগ্য পুত্র এ.কে.এম অয়ন ওসমান ও তার ছেলে আরজিয়ান ওসমান। এসময় অয়ন ওসমান বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। তাদের জন্য আমরা আজ স্বাধীন দেশের নাগরিক, তাই আমি সকল শহীদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি আরও বলেন, আমরা যেন প্রজন্ম থেকে প্রজন্ম এই আদর্শ, এই শিক্ষা নিয়ে ইতিহাস এর প্রতি সংরক্ষণ করে রাখতে পারি। কোন কুচক্রীকারীরা যেন আমাদের এই প্রজন্মকে এই ইতিহাসতে বিকৃত করতে না পারে এই প্রত্যাশা রইল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট