1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা অফিসার্স ক্লাব এর আয়োজনে ১১ ডিসেম্বর সোমবার বিকাল ৩টায় উপজেলার পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদ সরকার এর সভাপতিত্বে এবং দিনাজপুর অফিসার্স ক্লাব এর সাধারন সম্পাদক উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ হোসেন এর সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলমকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া উপহার দিয়ে বিদায় জানান অফিসার্স ক্লাবের সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ আরোজ উল্লাহ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনসহ সকল সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস, দিনজাপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিজিত বসাক, ১নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি মেম্বার মোঃ জর্জিস সোহেল, ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকসেদ রানা, ৬নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, ৮নং শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ১০নং কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান আহচান হাবিব সরকার প্রমুখ। বিদায় বেলায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম বলেন, যে যেই পদেই থাকি না কেন দিনশেষে আমরা সকলেই মানুষ। আর এই উপলব্ধিকে বুকে ধারণ করে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। আজ আমি এখান থেকে চলে গেলেও আত্মার আত্মিয়তা অবশ্যই থেকে যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট