1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রোববার নারায়ণগঞ্জে মানববন্ধন করবে বিএনপি -যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

রোববার নারায়ণগঞ্জে মানববন্ধন করবে বিএনপি -যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। এইদিন সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় জেলা আদালতের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
মানবাধিকার দিবসে বিএনপির গ্রেফতার, গুম ও খুনের শিকার নেতাকর্মীদের স্বজনদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে, ২৮ অক্টোবরের পর থেকে মামলা ও গ্রেফতার আতংকে থাকায় মানববন্ধনে নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে।
এর আগে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘জনগনকে জিম্মি করে একটি পাতানো নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। সেই নির্বাচন প্রতিহত করে একটি সুষ্ঠ গণতান্ত্রীক পরিবেশ সৃষ্টি করার জন্য যে আন্দোলনের ডাক দেয়া হয়েছে; যত কষ্টই হোক আমরা সেই কর্মসূচি পালন করবো। আমাদের সকল প্রোগ্রামে গ্রেফতার আতঙ্কের মধ্যে থেকেই নেতাকর্মীরা অংশ নেয় এবং এবারও নিবে। আমরা মানববন্ধনে সর্বচ্চ উপস্থিতি রাখার চেষ্টা করবো।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট