1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আবু নাসিরের কবিতা ভালো থাকা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আবু নাসিরের কবিতা ভালো থাকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৬ বার পড়া হয়েছে

ভালো_থাকা
–আবু নাসির

সবাই বলে ভালো থাকো
ভালো থাকা খুব সহজ কি
ভালো থাকতে চাইলে আবার
দুঃখ এসে দেয় উঁকি।।

ভালো আছি ভালো থাকি
দুঃখ কে সাথে পেলে
আমার ভালো থাকা ভেসে গেছে
কষ্ট নামের নদী জলে।।

ভালো থেকো আশীর্বাদটি
জোটে না সবার ভালে
সুখের মাঝেও অনেক দুঃখ
লুকিয়ে থাকে আড়ালে।।

শতভাগ কেউ ভালো নাই
এই নশ্বর দুনিয়ায়
কারো ভালো চতুর্দোলায়
কেউ ভালো গাছ তলায়।।

ভালো থাকা আত্মিক বিষয়
সবার মন তা ভালো জানে
কেউ সুখে থেকে অশ্রু ঝরায়
কেউ দুঃখ ভোলে গানে গানে।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট