1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাশীপুরে শামীম ওসমানের পক্ষে নৌকার ভোট চেয়ে যুবলীগ নেতা মুন্নার শোডাউন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

কাশীপুরে শামীম ওসমানের পক্ষে নৌকার ভোট চেয়ে যুবলীগ নেতা মুন্নার শোডাউন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে নৌকার ভোট চেয়ে বিশাল যুবলীগ নেতা মুন্না আহমেদের নেতৃত্বে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) বিকালে ফতুল্লা থানাধীন কাশীপুর এলাকায় এ শোডাউন অনুষ্ঠিত হয়।
এদিন কাশীপুরের বিভিন্ন এলাকায় মুন্নার নেতৃত্বে প্রায় সহ¯্রাধীক নেতাকর্মী সমর্থকরা বিভিন্ন রং বেরংয়ের ব্যানার ফ্যাস্টুন প্লাকার্ড ও বাদ্যযন্ত্র শামীম ওসমান ও নৌকার পক্ষে শ্লোগান দেন। এসময় তাদের এ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে কাশীপুরের বিভিন্ন এলাকা।
এর আগে মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সাংসদ শামীম ওসমানের পক্ষে নৌকার ভোট চেয়ে মুন্না বলেন, আমার নেতা জননেতা একেএম শামীম ওসমান শুধু নারায়ণগঞ্জেরই নয়, তিনি গোটা দেশেই তার জনপ্রিয়তা রয়েছে। আমি মনে করি, তিনি আমাদের নারায়ণগঞ্জের অহংকার, অলঙ্কার। তিনি এমপি হওয়ার পর তার এলাকা তথা নারায়ণগঞ্জ-৪ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে, এখনও হচ্ছে। তিনি থাকলে উন্নয়ন হবেই। তাই আমরা তাকে হারাতে চাই না, হারাতে দেবোও না। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেতা একেএম শামীম ওসমানকে আবারও বিপুল ভোটে নির্বাচিত করে এমপি বানাবো, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।
এসময় আরও উপস্থিত ছিলেন, কাশীপুর ২নং ওয়ার্ড নির্বাচন কেন্দ্র কমিটির আহ্বায়ক আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়া মাদবর, যুবলীগ নেতা সোহেল, শাকিল, লিখন, শরীফ, চান মিয়া, ফয়সাল রাজা, আবু সাঈদ, রুবেল প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট