1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মশাল মিছিল করার সময় আ'লীগ নেতাদদের হাতে ছাত্রদলের দুই কর্মী আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বন্দরে মশাল মিছিল করার সময় আ’লীগ নেতাদদের হাতে ছাত্রদলের দুই কর্মী আটক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বিএনপি ডাকা হরতাল সমর্থনে মশাল মিছিল করার সময় ছাত্রদলের ২ কর্মীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আটককৃত ছাত্রদলের কর্মীরা হলো বন্দর কোটপাড়া এলাকার জসীমউদ্দীনের ছেলে ফাহিম (২৬) ও বন্দর রাজবাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে হাসিবুল ইসলাম (২৮) । আটককৃতদের বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৩৩(১১)২৩ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২৯ নভেম্বর) রাত পৌনে ৮টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় মশাল মশাল মিছিল করার সময় থেকে এদেরকে আটক করা হয়। উল্লেখ, গত ৩০ অক্টোবর বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের ফুলহার এলাকায় নাশকতার করার জন্য বন্দর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি নেতাকর্মীরা হরতাল সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও যাত্রিবাহী গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট