1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

দিনাজপুরে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৯ ডিসেম্বর (বুধবার) দিনাজপুর ক্রিসেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভায় ক্রিসেন্ট কিন্ডার গার্টেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম বলেন, দেশে ক্রমশ বেড়ে চলা সাইবার সহিংসতার সবচেয়ে বড় শিকার-নারীরা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী হয়রানির ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। স্কুলপড়ুয়া কিশোরী থেকে বিশ্ববিদ্যালয়ের তরুণী, কর্মজীবী থেকে গৃহবধূ-কেউই এই সহিংসতা থেকে রেহায় পাচ্ছেন না। সামাজিক ও মূল্যবোধের অভাবে সাইবার পরিসরে ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছে।
তিনি বলেন, কয়েক দশক আগেও যেখানকার নারীদেরকে বলা হত পশ্চাৎপদ, সেখানে নারী শিক্ষা ও অগ্রায়ণে বিশ্বব্যাপী বাংলাদেশের নারীরা এখন সমাদৃত হচ্ছে ‘পথিকৃৎ’ হিসেবে। শিক্ষা-দীক্ষার মতো নারীরা পিছিয়ে নেই প্রযুক্তির ব্যবহারেও। যাদের বড় একটি অংশ আবার যুক্ত রয়েছেন ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে। কিন্তু সাইবারের মুক্ত জগতে নারী সমাজ কতোটা নিরাপদে বিচরণ করতে পারছেন? ভবিষ্যৎ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, নির্বাহী সদস্য রোকসানা বিলকিস, ক্রিসেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনিন আরা, তাপসী রানী, ৯ম শ্রেণীর ছাত্রী সাদিয়া বিনতে সফিক, বিপাশা কুন্ডু, জারাতুন তাজরিন, দেবশ্রী রায় প্রমুখ।##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট