1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমান দলীয় মনোনয়ন পাওয়ায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আনন্দ মিছিল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

শামীম ওসমান দলীয় মনোনয়ন পাওয়ায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আনন্দ মিছিল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে একেএম শামীম ওসমান টানা তৃতীয় বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যাগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর সন্ধ্যায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিলে স্থানীয় নেতাকর্মীরা একেএম শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা নাজমুল হাসান সাজনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সাত্তার,ফতুল্লা থানা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমির উল্লাহ রতন, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান শ্যামল, আওয়ামী লীগ নেতা জুয়েল প্রধান সহ অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট