1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আবু নাসিরের কবিতা - শপথ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

আবু নাসিরের কবিতা —— শপথ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩১৯ বার পড়া হয়েছে

শপথ।
–আবু নাসির

আমি নরকের আগুনে বসবাস করেও
হাসি তৃপ্তির হাসি
তোমার দেয়া আঘাত সয়েও
তোমায় ভালোবাসি।।

কাঁটার আঘাত সয়েও আমি
ফুলের যত্ন করি
তুমি চাইলে তাই তো আমি
আবার এলাম ফিরি।।

আঘাতের পর আঘাত সয়েও
অশ্রু করি সম্বরণ
আজকে আমি সর্বহারা
দিয়ে তুমি করলে হরণ।।

করুণার চেয়ে প্রেম উত্তম
তাই যাচি না করুণা
সুখের ঘরে দিয়েছো দূয়ার
ভেবেছো করবো কান্না!!

কান্না হাসির খেলা চুকিয়ে
জ্বালবো এবার আগুন
চৈত্রের ক্ষরায় লাত্থি মেরে
ছিনিয়ে আনবো ফাগুন।।

কতো কাল আর চুপ থাকবো
চুপ থাকার সময় শেষ
শির উঁচু করে দাঁড়াবো আবার
ফিরাবো সুস্থ পরিবেশ।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট