1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আজমীর ওসমানের নেতৃত্বে গাড়ি বহর নিয়ে বিশাল শোডাউন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

আজমীর ওসমানের নেতৃত্বে গাড়ি বহর নিয়ে বিশাল শোডাউন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপি’র ডাকা সপ্তম দফা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনের কর্মসূচির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান আজমেরী ওসমান এর আগে বিশাল গাড়ি বহরে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন যুবনেতা আজমেরী ওসমান। শহরের আল্লামা ইকবাল রোড এলাকার নিজ বাসভবনের সামনে থেকে শুরু করে তিনি সড়ক ও মহাসড়কের বিভিন্নস্থান প্রদক্ষিণ করে। পরে আবারো নিজ বাসভবন প্রাঙ্গনে এসে সকল কর্মী-সর্মথকের অংশগ্রহনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এ প্রতিবাদ যাত্রার সমাপ্তি ঘোষণা করেন। এসময় প্রতিবাদ যাত্রায় সামনে থেকে যুবনেতা আজমেরী ওসমান নেতৃত্ব দেন। শৃঙ্খলাবদ্ধভাবে তার পেছনে সাড়িবদ্ধ হয়ে অর্ধশতাধিক গাড়ি বহর এবং শত শত মোটর সাইকেলে চড়ে কর্মী সমর্থকরা বিএনপি-জামাতের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারন করে স্লোগান দেন। বহরটি চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, চিটাংগরোড, সাইনবোর্ড, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ আশ পাশের সড়কগুলোতে শোডাউন করেন আজমেরী ওসমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, নাসির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, ইফতি, মনির হোসেন, হোসেন রেজা, সেন্টু, আলমসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট