1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পৃথক নাশকতা মামলায় জামায়াত ও যুবদলনেতাসহ গ্রেফতার-৩-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বন্দরে পৃথক নাশকতা মামলায় জামায়াত ও যুবদলনেতাসহ গ্রেফতার-৩-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩ নেতা কর্মীকে গ্রেফতার করেছে বন্দর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত ৩ জনের মধ্যে জামায়াতের ২ নেতাকে বন্দর থানায় রুজুকৃত ১৬(১)২৩ নং মামলায় ও অপরধৃত যুবদল নেতাকে বন্দর থানার রুজুকৃত অপর ৩৩(১০)২৩ নং মামলায় শনিবার ২৫ (নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার চিংগুরিয়া এলাকার মৃত হাজী মফিজুর রহমানের ছেলে বর্তমানে নবীগঞ্জ আনন্দনগর নুরানী কওমী মাদ্রাসার মোহতামিম জামায়াত নেতা মুফতি আতিকুর রহমান (৪০) বন্দর থানার লালখারবাগ এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে জামায়াত কর্মী আজহারুল মিয়া (৪৫) ও বন্দর থানার কদম রসুল কলেজ সংলগ্ন এলাকার মৃত শওকত আলী মিয়ার ছেলে যুবদল নেতা সাইফুল ইসলাম বাবু (৪৫)। এর আগে গত শুক্রবার (২৪ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারী জামায়াত ইসলামী নেতাকর্মীরা বন্দর রেললাইন এলাকায় ভাংচুর ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও আতংক বিরাজ করে। এ ছাড়াও গত ২৯ আক্টোবর বন্দর উপজেলা বিএনপি নেতাকর্মীরা হরতাল সমর্থনে বন্দর উপজেলার মদনপুর টু মদনগঞ্জ সড়কের রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক বিরাজ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট