1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আবু নাসিরের কবিতা-অবুঝ হৃদয় - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

আবু নাসিরের কবিতা-অবুঝ হৃদয়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩২৫ বার পড়া হয়েছে

অবুঝ হৃদয়
–আবু নাসির

সাজানো বাসর কেনো ফেলে হে প্রিয়
অজানায় গেলে চলি
তোমারে স্মরিয়া একা কেঁদে ফেরে
সেই বিরহী বুলবুলি।
ফিরবে না যদি কেন সাজাতে
বলেছিলে ফুলের বাসর
তোমায় না পেয়ে গভীর রজনীতে
কাঁদছে রেশমী ঝালর।
ফুলেরা কেঁদে ফিরে গেলো নিয়ে
সকল সুঘ্রান হাওয়া
তোমায় না পেয়ে থেমে গেলো সানাই
হলো না আর গান গাওয়া।
প্রাতের পাখীরা ফিরে গেলো নিরবে
গাইলো না তারা গান
সুখের সাগরে জল কেলির আশা
ভেঙ্গে হলো খান খান।
এ জীবনের সকল চাওয়া
মিশে গেলো অমানিশায়
প্রেম ছিলো ছিলো প্রেমের গজল
হারিয়ে গেলো শীতের কুয়াশায়।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট