1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমানের শান্তি মিছিলে শক্তির জানান দিলো ফতুল্লা আ.লীগ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

শামীম ওসমানের শান্তি মিছিলে শক্তির জানান দিলো ফতুল্লা আ.লীগ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বরাবরই ফতুল্লা অঞ্চলকে আওয়ামী লীগের শক্ত ঘাটি হিসেবে আখ্যা দিয়ে আসছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান। আর জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই অঞ্চলের নেতাকর্মীদের শক্তি পরিক্ষার্থে বিশাল শান্তি মিছিল করার ঘোষণা দিয়েছিলেন প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা।
যেই কথা সেই কাজ। জনসমুদ্রের মধ্য দিয়ে নিজেরদের শক্তির জানান দিলেন ফতুল্লা অঞ্চলের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শামীম ওসমানের ডাকা মিছিলে যোগ দিতে সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা থেকেই ফতুল্লার বিভিন্ন স্থান থেকে পঞ্চবটি এলাকায় এসে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। এক সময় পুরো এলাকাটি নেতাকর্মীদের ভিড়ে ছেয়ে যায়।
দুপুর ৩টার দিকে মিছিলের নেতৃত্ব দিতে সেখানে উপস্থিত হন শামীম ওসমান। নেতাকে দেখে কর্মীদের মধ্যে আরও প্রানবন্ত ভাব চলে আসে। বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো পঞ্চবটি।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ‘কোন মাইকিং করি নাই, শুধু কর্মীদের কানে পৌছানো হয়েছে আমরা ফতুল্লায় মিছিল করবো। আর ভিড় লেগে গেছে। এটা নৌকার কোন মিছিল না, এটা শান্তির মিছিল। এই মিছিল শান্তির পক্ষে, এই মিছিল সকল ধ্বংসের বিরুদ্ধে। যারা বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে, এই মিছিল তাদের বিরুদ্ধে।’
এরপরে শুরু হয় শান্তি মিছিল। যা পঞ্চবটী থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়।
মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি কৃতজ্ঞ ফতুল্লার প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। আমি পরিক্ষা করতে চেয়েছিলাম, একদিনের নোটিশে ফতুল্লার কি অবস্থা। আমি ট্রায় করেছিলাম যে দেখি কি হয়। আল্লাহর রহমতে আপনারা এত বড় রাস্তা সবাই হেটে যেভাবে আসছেন, আমি সারা জিবনের জন্য কৃতজ্ঞ আপনাদের কাছে।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট