1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশের গান -আবু নাসির - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

দেশের গান -আবু নাসির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে

তন্ত্র মন্ত্র গনতন্ত্র কারে বলে বুঝিনা
গনতন্ত্র কোথায় থাকে সে খবরও জানিনা
মানুষ মরে গাড়ী পোড়ে লাশ পড়ে থাকে রাস্তায়
এইটারে কি গনতন্ত্র কয়!!

গনতন্ত্রের সঙ্গা কি ভাই পাইনা তা জীবনময়
এইটারে কি গনতন্ত্র কয়।।

গনতন্ত্রের দোহাই দিয়া করে সব পকেট তন্ত্র
ধরো মারো টাকা কামাও গনতন্ত্রের এই মন্ত্র!
কৃষক ফলায় সোনার ফসল
তাদের না খেয়ে কেন থাকতে হয়।
এইটারে কি গনতন্ত্র কয়।।

যারা করে রাজনীতি তাদের পকেটে গনতন্ত্র
এক দল করে আরেক দলের বিরুদ্ধ ষড়যন্ত্র
আসলে সব ধান্দাবাজি গনতন্ত্রের দিয়ে দোহাই।
এইটারে কি গনতন্ত্র কয়।।

মারামারি হামলা মামলা আগুন বাজির এই খেলায়
গরীবের পেটে নাই ভাত সব জিনিসের দাম বাড়ায়
গরীব করে হাহুতাশ আর নেতারা সব মজা নেয়।।
এইটারে কি গনতন্ত্র কয়!!

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট