1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাশীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

কাশীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ বিএনপি, জামায়াতের অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাশীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার কাশীপুর হাটখোলা কলেজ মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী।
এসময় আইয়ুব আলী বলেন, সামনের সারিতে সকলেই আমার নেতা, আমি নগন্য কর্মী। আর শেখ হাসিনা সারা বিশ্বের মডেল। পুরো দুনিয়া তাকে আইডল মনে করে। আমাদের দেশে অনেক উন্নয়ন হচ্ছে, কাশিপুরও কিন্তু উন্নয়ন কম হয়নি। তারপরও বিএনপির লোকজন যেভাবে জ্বালাও পোড়াও করছে আসলে তারা বিবেকহীন। মানুষ পুড়িয়ে রাজনীতি হয় না। এটাকে রাজনীতি বলে না। আমি বিএনপির নেতাকর্মীদের বলবো আপনারা এমন রাজনীতি কেন করেন। আবার যদি কোনো জ্বালাও পোড়াও করেন আমরা কিন্তু কাউকে ছাড় দিবোনা।
আইয়ুব আলী আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের পক্ষে আমাদের জোড়ালো ভূমিকা পালন করতে হবে এবং দলকে আরো সু-সংগঠিত করতে হবে। দলের নেতাকর্মীদের মধ্যে কোন ভেদাভেদ না রেখে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। আওয়ামী লীগের উন্নয়নে পুরো বাংলাদেশ ছেয়ে গেছে। আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক। দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা বিএনপির আমলে হয় নাই। বিএনপি আসলে কোন দলই না। যারা রাজনীতির নামে মানুষ হত্যা করে, তারা রাজনীতিবিদ হতে পারে না। সাধারণ মানুষের সমর্থন নেই বিএনপির প্রতি। আপনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনলে আমাদের দল কাশিপুরে বাকি কাজগুলোও স্বয়ংসম্পূর্ণ করবে।
কাশীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি’র সার্বিক তত্ত্বাবধানে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সাত্তার, আওয়ামী লীগ নেতা আমির উল্লাহ রতন, কামাল হোসেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাহা, কাশিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী সিনিয়র সহ-সভাপতি নূর নবী, যুগ্ম সম্পাদক এসএম লিটন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম খোকন ও কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আরিফ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট