1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

বন্দর গার্লস স্কুলকে পরীক্ষা কেন্দ্র ঘোষণা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৩১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বিদ্যাপীঠ বন্দর গার্লস স্কুল এন্ড কলেজকে এসএসসির পরীক্ষা কেন্দ্র ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সম্প্রতি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে নানা বিষয়াদি পর্যালোচনা শেষে বোর্ড কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে মর্যাদার ভিত্তিতে কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেন। বন্দর গার্লস স্কুল প্রতিষ্ঠার ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম পরীক্ষা কেন্দ্র হিসেবে ঘোষণা পাওয়ায় শিক্ষক-গভর্ণিং বডি’র কমিটির কর্মকর্তা ও শিক্ষার্থীগণ বোর্ড কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ব্যাপারে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি’র অন্যতম অভিভাবক প্রতিনিধি কাজী সাইদুর রহমান শাহিন জানান,আমাদের বন্দর গার্লস স্কুল অত্যন্ত খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির খ্যাতি অনুযায়ী বোর্ড কর্তৃপক্ষের কাছে তেমন কোন ম্যাটা থ্রো করা সম্ভব হয়নি কিন্তু আমাদের গর্ভণিং বডিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মাসুদুর রহমান মাসুদ সাহেব সভাপতি হওয়ার পর থেকে এটির সুনাম বিদ্যুৎ গতিতে বাড়ছে। ৬৩ বছরে যা হয়নি মাসুদ সাহেব তা করাতে সক্ষম হয়েছেন। সামনে আশা করি আরো অনেক কিছুই আমরা পাবো। আমি মনে করি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই একজন করে মাসুদুর রহমান থাকলে কোন শিক্ষা প্রতিষ্ঠানই পিছিয়ে থাকবেনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট