1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাশীপুরের নসিংপুরে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

কাশীপুরের নসিংপুরে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ`বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার উত্তর নসিংপুর এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী।
কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী বলেছেন, আওয়ামী লীগের উন্নয়নে পুরো বাংলাদেশ ছেয়ে গেছে। আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক। দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা বিএনপির আমলে হয় নাই। বিএনপি আসলে কোন দলই না। যারা রাজনীতির নামে মানুষ হত্যা করে, তারা রাজনীতিবিদ হতে পারে না। সাধারণ মানুষের সমর্থন নেই বিএনপির প্রতি। আপনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনলে আমাদের দল কাশিপুরে বাকি কাজগুলো স্বয়ংসম্পূর্ণ করবে। কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড মেম্বার আলহাজ্ব মোঃ শামীম আহমেদের সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জানে আলম বাদশা’র সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাবেক দপ্তর সম্পাদক হাজী মোঃ ইউনুস আলী মেম্বার, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সাত্তার ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দুলাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট