1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কারো কিচ্ছু করতে হবে না, বিএনপি এমনি ধ্বংস হয়ে যাবে: শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

কারো কিচ্ছু করতে হবে না, বিএনপি এমনি ধ্বংস হয়ে যাবে: শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘বিএনপি যা করতেছে, আমরা মনে হয় সেটা তারা জানে না। এইযে মানুষকে পুড়িয়ে মারা, এই পাপের ক্ষমা ইহকালেও না পরকালেও না। আল্লাহ কোরআনে বলেছে কেউ যদি একটা নিরপরাধ মানুষকে হত্যা করল সে পৃথিবীর সকল মানুষকে হত্যা করল। কারো কিচ্ছু করতে হবে না, এরা এমনি এমনি ধ্বংস হয়ে যাবে।’
শুক্রবার (১০ নভেম্বর) কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাইতুল আমান জামে মসজিদে জুম্মার নামাজের পর গনমাধ্যমকে তিনি একথা বলেন।
শামীম ওসমান বলেন, বাংলাদেশে যা হচ্ছে, ‘আমি তাদের একটাই অনুরোধ করবো; এটা থেকে বিরত থাকতে। বাসে আগুন দেয়া, মরা পুলিশ সদস্যকে কোপানো এটার নাম রাজনীতি হতে পারে না। এটা জঘন্য অপরাধ। আমার নিজের কাছে লজ্জা লাগে যে আমি একজন পলিটিশিয়ান।’
তিনি আরও বলেন, যে কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, ‘একটি উন্নত বাংলাদেশের জন্য। এটা আমরা অনেক আগেই পেতাম, যদি বঙ্গবন্ধু হত্যা না হতো। বাংলাদেশ বহু আগে জাপানের চেয়ে উন্নত দেশ হয়ে যেতো। আমরা আমাদের যৌবনে যেটা পাই নাই, এই ছোট ছোট বাচ্চা যারা আছে; তাদের একটি সুন্দর বাংলাদেশ দিতে চাই।’
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট