1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পুরো বাংলাদেশে একজনই ব্র্যান্ড: আরিফ আলম দীপু সেলিম ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিকাশের টাকা তোলা নিয়ে চালকের সঙ্গে সংঘর্ষে হেলপার নিহত বক্তাবলীতে শিশু ধর্ষণ: অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সেই ধর্ষক হিরু বর্জ্যবাহী গাড়িতে চড়ে নগর পরিদর্শনে নাসিক প্রশাসক সহকর্মীদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির পশুর হাটে বাঁশের খুঁটিতে সেচ্ছাসেবীর মরদেহ, পরিবারের দাবি হত্যা নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইয়ের কবলে নারী, সিসিটিভিতে যা দেখা গেল ফতুল্লায় দেয়াল ধ্বসে গুমন্ত শিশু নিহত, মা হাসপাতালে ২৪ ঘন্টায় হারুন খালাসী হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ ইন্টারপোলের সহায়তায় নারায়ণগঞ্জের সেই আলোচিত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পুরো বাংলাদেশে একজনই ব্র্যান্ড: আরিফ আলম দীপু সেলিম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু বলেছেন, আজকে এই অনুষ্ঠানে যে প্রধান অতিথি হিসেবে আছেন তিনি (সেলিম ওসমান) শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন স্কুলে শত কোটি টাকা দান করেছেন। আমি মনে করি, সেলিম ওসমান শুধু নারায়ণগঞ্জ নয় পুরো বাংলাদেশে একজন ব্র্যান্ড। আমি বিশ্বাস করি তাকে যদি আপনারা আবারো নির্বাচিত করেন তাহলে শিক্ষায় আরও ব্যপক উন্নয়ন হবে। নারায়ণগঞ্জ হাই স্কুল এর নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
নিজের মনের ভাব প্রকাশ করে আরিফ আলম দীপু আরও বলেন, আজ এই স্কুলে এসে আমার মনটা ভরে গেছে। কারন আজ থেকে ৫০বছর আগে ১৯৭৩ সালে আমি এই স্কুলের ছাত্র ছিলাম। আমাকে অতিথি করার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
এসময় বিদ্যালয়ের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, এনসিসি ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ কলেজের উপাদক্ষ ড. রুমন রেজাসহ বিদ্যালয়ের গভর্নিং বডির অন্যান্য সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট