1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যানবাহন ভাংচুর মামলায় মাদক ব্যবসায়ী ভূইট্টা আবুল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম

বন্দরে যানবাহন ভাংচুর মামলায় মাদক ব্যবসায়ী ভূইট্টা আবুল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বিএনপি ডাকা হরতালে যানবাহন ভাংচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আবুল হোসেন ওরফে ভূইট্টা আবুল (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে বুধবার (৮ নভেম্বর) দুপুরে বন্দর থানায় রুজুকৃত ৩৩(১০)২৩ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবুল হোসেন ওরফে ভূইট্টা আবুল উল্লেখিত এলাকার আব্দুল লতিফ বেপারী ছেলে। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত আবুল হোসেন ওরফে ভূইট্টা আবুলের বিরুদ্ধে বন্দর থানার রুজুকৃত ১৫(৭)২০ নং মামলার ওয়ারেন্টে রয়েছে। উল্লেখ্য, গত রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় বন্দর থানার মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হরতাল সর্মথনে বিএনপি নেতাকর্মীরা রাস্তা অবরোধসহ গাড়ী ভাংচুর করে। রাস্তা অবরোধ ও গাড়ী ভাংচুরে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীরা গ্রেফতার এড়ানোর জন্য কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১/ ৫/৬ টুকরা বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ যাহাতে লাল কচটেপ দিয়ে মোড়ানো, ২/ টায়ার পোড়ানোর অংশ বিশেষ ৩/ ৬টুকরা ভাঙ্গা গ্লাস (যাহা পলাতক আসামীরা চলন্ত গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরের অংশ বিশেষ জব্দ করা হয়। এ ঘটনায় সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টায় বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ফয়েজ আহাম্মেদ বাদী হয়ে বন্দর উপজেলা বিএনপি সভাপতি/ সম্পাদকসহ ৩১ জনের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট