1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বিএনপির অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আজমেরী ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

নারায়ণগঞ্জে বিএনপির অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আজমেরী ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধেও রাজপথে অবস্থান নিয়েছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান তনয় যুবনেতা আজমেরী ওসমান।
রবিবার (৫ নভেম্বর) সকালে জেলার সড়ক ও মহাসড়গুলোতে বিশাল গাড়ি বহর করে কর্মী-সমর্থকদের নিয়ে অবরোধ বিরোধী মিছিল করেছেন তিনি। এসময় তাকে সড়কে নেমে অবস্থান নিতেও দেখা গেছে।
এছাড়াও আইন শৃঙ্খলা বহিনীর সদস্যদের সাথেও সৌজন্য সাক্ষাত করে পুলিশ হত্যা ও অগ্নিসন্ত্রাসদের বিরুদ্ধে প্রতিবাদ ব্যক্তয় করেন আজমেরী ওসমান।
এরআগে সকালে শহরের আল্লামা ইকবাল রোডে কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করে। পরে যুবনেতা আজমেরী ওসমান তার কর্মী সমর্থকদের নিয়ে চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, চিটাংগরোড, সাইনবোর্ড, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ আশেপাশের সড়কগুলোতে শোডাউন দেন।
এসময় তিনি বলেন, টানা অবরোধ কর্মসূচীতে বিএনপি-জামাতের নেতাকর্মীরা অরাজকতা এবং অগ্নিকান্ড করে সন্ত্রাসী রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। আমরা সচেতন নাগরিক হিসেবে জনগনের পাশে দাঁড়িয়ে তাদের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করতে অবস্থান নিয়েছি। আমরা কোনভাবেই জননেত্রী শেখ হাসিনা সরকারের ভাবমুর্তি এবং উন্নয়নে বাধাকারীদের ছাড় দিবো না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এসব মানুষ হত্যাকারী, জ্বালা-পোড়াও করা অপরাধীদের পেলে পুলিশের কাছে তোলে দেয়া হবে। এতে অংশ নিয়েছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজহার, আলী হায়দার শামীম, কাজি আমীর, হামিদ, নাসির, খায়রুদ্দিন মোল্লা, সুমন, ইফতি, মনির হোসেন, হোসেন, দিপু, আলম, শাকিলসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট