1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যাথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :

বন্দরে যাথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় বন্দর উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, চেক, ক্রেষ্ট ও প্রশিক্ষন সনদপত্র বিতরণ করা হয়। বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ বি.এম. কুদরত এ খুদা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্দর উপজেলা যুব উন্নয়ন কর্মকতার্ মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্দর উপজেলা যুব উন্নয়নের সহকারি কর্মকতার্ মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে ২০ জনকে ১৬লাখ ৮০ হাজার টাকা চেক প্রদান, যুব সংগঠনের ১০জন ও ২ জন অত্মকর্মীকে ক্রেষ্ট প্রদান ও ৩০ জনকে প্রশিক্ষনের সদনপত্র বিতরণসহ প্রত্যেক জনকে ৬’শ টাকা করে যাতায়েতের ভাতা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট