
নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে শান্তি সমাবেশ করেছে মহানগর যুবলীগের নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সাইনবোর্ডে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে অবরোধ বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল। প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল বলেন, যেকোন সময় তফসিল ঘোষণা। বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে মাঠে থাকতে হবে। শেখ হাসিনা বলেছেন, কাউকে ছাড় দেয়া হবেনা। নির্বাচন নিয়ে কেউ কোন অরাজকতা যেন সৃষ্টি করতে না পারে সেজন্য দিনরাত যুবলীগ পাহাড়া দেবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু প্রমুখ।