1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আলীীটেক ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণ সভাপতি আলী নূর ও সাধারণ সম্পাদক খোকন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

আলীীটেক ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণ সভাপতি আলী নূর ও সাধারণ সম্পাদক খোকন–যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হয়ে পূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর মোল্লা ও সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন এবং সাংগঠনিক সম্পাদক এস বি শাহীন সরকার।
বুধবার ( ১ নভেম্বর ) দুপুর শহরের ২ নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
গত ৭ আগষ্ট গণভবনে অনুষ্ঠিত দলের বিশেষ বর্ধিত সভায় সারাদেশে তৃণমূলের ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করার ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণার আলোকে এ ঘোষণা দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো.শহীদ বাদল।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন রানা,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুম,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নূর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, মহানগর যুবলীগের কার্যকরী সদস্য সাব্বির আহমেদ মাসুদ,সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আাশরাফ মামুন পাঠান,বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন,ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন, আলীরটেক ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক,নুরু শিকদার এডভোকেট জসিম উদ্দিন,কবির হোসেন প্রধান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট