1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বালিকাদের কাবাডি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দরে বালিকাদের কাবাডি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলায় বালিকাদের কাবাডি প্রতিযোগীতা ও প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার (১ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহীম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চারটি স্কুল অংশগ্রহন করে। স্কুলগুলো হলো- হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ, নবীগঞ্জ গার্লস স্কুল, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও বন্দর গার্লস স্কুল। খেলায় নবীগঞ্জ গার্লস স্কুলকে হারিয়ে হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ  চ্যাম্পিয়ন হয়। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ বি.এম. কুদরত এ খুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ মামুন খান ও সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল কাইয়ুম খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বন্দর উপজেলার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ বি.এম. কুদরত এ খুদা বলেছেন, পড়া লেখার পাশাপাশি আমাদেরকে বেশি বেশি করে খেলাধূলা করতে হবে। খেলাধূলা মানুষের দেহকে সুস্থ রাখে এবং মনকে চাঙ্গা রাখে। খেলাধূলা শারীরিক গঠন বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে। আমি যতটুকু জেনেছি খেলাধূলায় বন্দরে বেশ সুনাম রয়েছে। সে সুনাম তোমাদেরকে ধরে রাখতে হবে। তোমাদের মধ্য থেকে আগামী দিনে যেন জাতীয় দলের খেলোয়ার তৈরি হতে পারে সেদিকে লক্ষ রেখে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলার সরমঞ্জামের জন্য ২ লাখ টাকার একটি প্রকল্প পাশ হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট