1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

বিএনপি জামায়াতকে ছাড় দেয়া হবে না আজমেরী ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ বিএনপি জামায়াতকে প্রতিহত করা হবে-কোনো মতেই একচুলও ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত জনপ্রিয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আজমেরী ওসমান। মঙ্গলবার (৩১ অক্টোবর) নগরীতে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে আজমেরী ওসমানের নির্দেশে এক বিক্ষোভ কর্মসূচি শেষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আজমেরী ওসমান বলেন, এ অপশক্তিকে মাঠ ছাড়া করতেই হবে। আমরা চাই তারা (বিএনপি) নির্বাচনে আসুক। তারা নির্বাচনে না আসলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন করা তাদের উদ্দেশ্য না, তারা আন্দোলন করছে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করার জন্য। আবারও ১/১১ এর মতো একটা তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের নামে তারা একটা সরকার প্রতিষ্ঠার জন্য এ আন্দোলন করছে। বিএনপি আবারও তাদের পুরোনো চেহারায় ফিরেছে-এমন অভিযোগ করে তিনি তাদের একচুলও ছাড় দেয়া হবে না বলে জানান।
এদিকে বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টার অবরোধের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। নেতাদের অভিযোগ, অবরোধের নামে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে। অবরোধের নামে সহিংসতা করলে রাজপথে জবাব দেয়ার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
বিএনপির ডাকা অবরোধ প্রত্যাখ্যান করে রাজপথে সরব ক্ষমতাসীন সরকারি দল। সকাল থেকেই নগরীর পাড়া মহল্লা, ওয়ার্ড ও থানাপর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছে তারা। অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করেছে সহযোগী সংগঠনগুলোও।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট