1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঘোড়াঘাটে ব্রিজের অ্যাপ্রোচে ফাটল পরিদর্শণে ঠিকাদারের প্রতিনিধি দল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

ঘোড়াঘাটে ব্রিজের অ্যাপ্রোচে ফাটল পরিদর্শণে ঠিকাদারের প্রতিনিধি দল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার সিংড়া ইউনিয়নের কামানডুবা ঘাটে নির্মিত ব্রিজের অ্যাপ্রোচে ফাটল স্থান ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ও মেসার্স খান এন্টারপ্রাইজ অ্যান্ড আরএস এন্টারপ্রাইজ এর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে পরিদর্শণ করেছেন ।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কামানডুবা ঘাটে নির্মিত ব্রিজটির নির্মাণের ৫ মাসের মধ্যেই দু’পাশের অ্যাপ্রোচে ফাটল ও ধসে পড়ে ব্রিজটির দু’পাশের ব্লক এবং দুপাশের হ্যারিং বন্ড রাস্তা অনুপযোগী হয়ে পড়ে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজস কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৭২ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজটি ৪ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ৩৩৯ টাকা চুক্তি মূল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ও মেসার্স খান এন্টারপ্রাইজ অ্যান্ড আরএস এন্টারপ্রাইজ ২০২০ সালের ৩০ জুলাই কাজ শুরু করে। কার্যাদেশ অনুযায়ী ২০২২ সালের ৫ মার্চ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজটির নির্মাণ কাজের সময় বর্ধিত করে নিয়ে ২০২৩ সালের জুন মাসে নির্মাণ কাজ শেষ করে। সরেজমিনে দেখা গেছে, ব্রিজের গাইড ওয়াল নির্মাণের কাজ, কোন প্রকার ভিত্তি না বসিয়ে আলগা মাটিতে ওয়াল নির্মাণ, ব্রিজের নিচ থেকে মাটি খনন, ব্রিজের দু’ধার ও রাস্তা নির্মাণে মাটি দাবানোর জন্য সঠিক ভাবে রোলার ব্যবহার না করায় বর্ষা মৌসুমে আলগা মাটি দেবে গিয়ে ধসে পড়ে ব্রিজের দু’পাশের বসানো ব্লক গুলো। ব্রিজের দুই পাশে নির্মিত হ্যারি বন্ড দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
ব্রিজটির নিম্নমানের কাজ করা হয। স্থানীয়রা ব্রিজ নির্মাণকালীন সময় ঠিকাদারের লোকজন ও উপজেলা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তাদের নিকট এ বিষয়ে একাধিকবার অভিযোগ করা হলেও তারা দায়িত্বে অবহেলা করে নিম্নমানের কাজ করে। এ বিষয়ে নির্মাণকালীন সময়ে স্থানীয়দের ্অভিযোগ,সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে মানববন্ধনের সংবাদ প্রকাশ হয়। এর পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিম্নমানের কাজ সম্পন্ন করে। এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বলেন, ফাটল স্থান ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ও মেসার্স খান এন্টারপ্রাইজ অ্যান্ড আরএস এন্টারপ্রাইজ এর সাইট সুপারভাইজার মোঃ মেহেদী হাসান ও ম্যানেজার জনিসহ ৫ সদস্যের একটি দল আজ বৃহস্পতিবার সকালে পরিদর্শণ করেছেন।
এই ব্রিজের কাজের জামানতের বিল এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়নি। আমারা জামানতের টাকা ফেরত দেওয়ার আগেই সব ঠিক ভাবে বুঝিয়ে নিবো। তিনি আরও জানান, বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ ঠিকাদার প্রতিষ্ঠানকে অবগত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট