1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফিলিস্তিনের উপর হত্যাযজ্ঞ হামলার প্রতিবাদে বন্দর থানা যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ ও পতাকা মিছিল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

ফিলিস্তিনের উপর হত্যাযজ্ঞ হামলার প্রতিবাদে বন্দর থানা যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ ও পতাকা মিছিল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর অব্যহত হত্যাযজ্ঞ হামলার প্রতিবাদে বন্দরে বিক্ষোভ ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুম্মা নামাজের পর বন্দর থানার ২১ নং ওয়ার্ডস্থ সোনাকান্দা কেল্লা জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিনের পর সংক্ষিপ্ত পথ সভার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। বন্দর থানা যুব সমাজ কতর্ৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন সোনাকান্দা কেল্লা জামে মসজিদ এর ইমাম ও খতিব মুফতি জুনায়েদ আহাম্মেদ ফয়েজী, সোনাকান্দা বিআইএমটি জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা গোলাম মোস্তফা, দড়ি-সোনাকান্দা তিন গুম্বুজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলামসহ বন্দরে বিভিন্ন জামে মসজিদের ইমামগন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন, নিরিহ ফিলিস্তিনি রক্ত বৃথা যেতে দেব না।। আমরা ধিক্কার জানাই ওই ইহুদিদের। যারা নির্বিচারে মানুষ হত্যা করছে। তাদের আগ্রসনের বিরুদ্ধে মুসলিম জাতিকে রক্ষা করতে হবে। মোসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়না। আমরা হত্যাযজ্ঞ হামলার তর্ীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট