1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আগামীকাল প্রমান হবে কারা এদেশে থাকবে কারা থাকবে না চন্দন শীল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

আগামীকাল প্রমান হবে কারা এদেশে থাকবে কারা থাকবে না চন্দন শীল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেছেন, মাদক ব্যবসায়ীদের সমাজ থেকে বয়কট করতে হবে। মাদক ব্যবসায়ীদের অবাধ বিচরনের কারনে যুব সমাজ ধ্বংশের দ্বারপ্রান্তে এসে পৌছেছে। যারা সমাজের বিত্তবান আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা যুব সমাজের পাশে আসেন। তাদের উৎস যোগান ভালো কিছু করার জন্য। তিনি আরো বলেন আগামীকাল প্রমান হবে কারা এদেশে থাকবে কারা থাকবে না। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর উপজেলার আলীনগর ঈদগাহ মাঠে মরহুম আলহাজ্ব পিয়ার মোঃ মাষ্টার স্মৃতি ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। আলীনগর ওয়েল ফেয়ার এসোসিয়শেনের সভাপতি জি.এম. আরমানের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বি.এ মাসুদ। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছুরুল হক দুলাল, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি ইউসুফ বিন পাপ্পু, হাজী আলমগীর হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার জামান প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহাবুব চৌধুরীসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট