1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ১৪ দিন ধরে বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধা বাবু নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস! ফতুল্লায় স্বেরাচারী দোসর জলিল মেম্বার গ্রেপ্তার ফতুল্লায় ইটিপিবিহীন দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন জুলাই হত্যা মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য সোনারগাঁয়ে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না: ডিসি সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ৩ সোনরগাঁয়ে এসএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, ফিরে পেল পরিবার

বন্দরে ১৪ দিন ধরে বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধা বাবু নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধা বাবু মিয়া (৬০) নিখোঁজ হওয়ার ঘটনার দীর্ঘ ১৪ দিন পর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়েছে। গত বুধবার (২৫ অক্টোবর) দুপুরে নিখোঁজ বৃদ্ধার ছেলে নাছির মিয়া বাদী হয়ে বন্দর থানায় এ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং-১২৫৯ তাং- ২৫-১০-২৩ইং। নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী বাবু মিয়া বন্দর থানার ২২নং ওয়ার্ডের সিরাজদৌল্লাহ ক্লাব সংলগ্ন এলাকার সেলিম দেওয়ানের বাড়ি ভাড়াটিয়া মৃত সিদ্দিক হোসেন মিয়ার ছেলে। এর আগে গত ১০ অক্টোবর সকাল ১০টায় রাস্তা যাওয়ার উদ্দেশ্যে উল্লেখিত ভাড়াটিয়া বাড়ী থেকে বের হয়ে ওই বৃদ্ধা নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজ বৃদ্ধার ছেলে নাছির গনমাধ্যমকে জানান, গত ১০ অক্টোবর সকালে আমার পিতা ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে আর আর বাড়িতে ফিরে আসেনি। অনেক জায়গায় খোঁজাখুজি করে আমার পিতার কোন হদিস না পেয়ে এ ব্যাপারে গত বুধবার দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করি। নিখোঁজ জিডি পেয়ে বন্দর থানা পুলিশ উদ্ধার তৎপরতা অব্যহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট